নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী সফর আলী কলেজে নবীনবরণ ও নারায়ণগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে নবীবরণ উৎসব ও এমপিকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সরকারী সফর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাকসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, শেখ হাসিনার দেশে আসার কথাটি হাস্যকর। যারা গণহত্যা করে পালিয়েছে তাদের আসার সাহস নেই।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই দেশ থেকে খুনি শেখ হাসিনাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এই দেশে আর দিল্লির দাসত্বের রাজনীতি চলবে না। ডিসেম্বরে ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে ছাত্রদল দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বকালের ইতিহাসের জাকঝমক বিজয় দিবসের উৎসব উদযাপন করবে।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুসহ আরও অনেকে।
এসএ