ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিন লাখ মানুষ সমাগমের প্রত্যাশা
কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাগরকন্যা কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাসপূজা ও রাসমেলা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে কুয়াকাটা সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। 

আয়োজকদের প্রত্যাশা, এবারের উৎসবে দেশ-বিদেশের প্রায় দুই থেকে তিন লাখ মানুষের সমাগম ঘটবে।

সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এ উৎসব। উৎসবকে সামনে রেখে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন সাজে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। কারিগরদের নিপুণ রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা।

সংশ্লিষ্টরা জানান, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতভর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে চলে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম সংকীর্তন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পুণ্যস্নান। এদিকে একই দিন বিকেল থেকে কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমেও শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা।

রাস উৎসব ঘিরে কুয়াকাটা সমুদ্রসৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। এসব দোকানে থাকবে বিভিন্ন ধরনের পণ্য, খাবার ও লোকজ সামগ্রীর সমাহার। ফলে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মেলাকে কেন্দ্র করে পর্যটন এলাকাতেও বাড়বে উৎসবের প্রাণচাঞ্চল্য।

কুয়াকাটার ব্যবসায়ী কাওসার বলেন, ‘আমরা এখানকার ব্যবসায়ীরা প্রতিবছর রাসমেলার অপেক্ষায় থাকি। কারণ, এ সময় কুয়াকাটায় তুলনামূলক পর্যটকদের আনাগোনা বেশি থাকে। এজন্য আমাদের বেচাকেনা ভালো হয়। এ বছরও আমরা ব্যবসায়ীরা প্রস্তুত রয়েছি এবং প্রত্যাশা করছি রাসমেলাকে কেন্দ্র করে আমাদের বিক্রি আরও বৃদ্ধি পাবে।’

রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মণ্ডল বলেন, ‘ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি পুণ্যার্থীদের সর্বোচ্চ সহযোগিতা ও সুবিধা দিতে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ‘কুয়াকাটা সমুদ্রসৈকতে রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর দুই থেকে তিন লাখ মানুষের সমাগম ঘটে। এ বছরও একই ধরনের সমাগম হবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝