ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে বিভিন্ন ইউনিটে কর্মরত ১২ জন পুলিশ কর্মকর্তাকে আগামী দুই মাসের জন্য রেঞ্জ ডিআইজি, ঢাকার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে আটজন পুলিশ কর্মকর্তাকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন—
১. মো. রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
২. সাখের হোসেন সিদ্দিকী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
৩. মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে)।
৪. মো. মেহেদী হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
৫. মো. সোহেল রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম।
৬. মো. মোকছেদুল মমিন, সহকারী পুলিশ সুপার, সিআইডি।
৭. মো. আবু সিয়াম, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত-সাইবার পুলিশ ইউনিট।
৮. মো. মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত-সাইবার পুলিশ ইউনিট।
অন্য প্রজ্ঞাপনে আরও চারজন কর্মকর্তাকে একই কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন—
১. এস, এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
২. এ, বি, এম, মুজাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
৩. মো. আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
৪. সালাউদ্দিন শাকিল, সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর।
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ কর্মকর্তার এ সংযুক্তির মেয়াদ হবে দুই মাস। আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএম স্বাক্ষর করেছেন।