ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মজুরি বোর্ডের বৈঠকের মধ্যেই গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে মজুরি বোর্ডের বৈঠক চলার মধ্যেই গাজীপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবরোধের চেষ্টা করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

স্থানীয় সূত্র, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শ্রীপুরের বাঘের বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের একাংশ তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিজেদের নিরাপত্তায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে একই দিন সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার মধ্যে মজুরি বোর্ডের বৈঠকের দিনেও মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ দেখা দেয়।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝