ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অটো গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, মালিককে হত্যা; লুট ২ অটোরিকশা ও ৬১ ব্যাটারি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজের ভাড়াটিয়া পরিচালনাকারী অহিদুল্লাহ (৫৪) ও তাঁর স্ত্রীকে হাত-পা বেঁধে রেখে দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটাভোগ গ্রামে ওহিদুর রহমান জিঠুর অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ৬ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল গ্যারেজের পেছনের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর গ্যারেজের দায়িত্বে থাকা অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে গ্যারেজে থাকা দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার একটি পিকআপে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর হোসনা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁর বাঁধন খুলে দেওয়া হলে তিনি স্বামীর বাঁধন খুলে তাঁকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। তিনি প্রায় তিন মাস ধরে ওই গ্যারেজ ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  

মোঃ হামিদুল ইসলাম লিংকন / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝