ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা এ মামলায় তাকে ১৯ নম্বর আসামি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আদালতের নির্দেশে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে কালিয়াকৈর থানায় দায়ের করা হত্যা মামলায় তার নাম থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর কালিয়াকৈর থানা-পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

মামলার এজাহার অনুযায়ী, কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার বাসিন্দা শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে টিপু আলম মিলনকে ১৯ নম্বর আসামি করা হয়েছে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তৃতীয় আসামিদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক। এ মামলায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার রাতে টিপু আলম মিলনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা থাকার বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়ে তাকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। পরে রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  আরএস/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝