ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নগদ টাকা ও ৮ মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক সেবনের উপকরণ ও নগদ টাকাসহ মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিকান ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মোমিনুল ইসলাম, হাশেম আলী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহিনুর ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মনোয়ারা বেগম মনিকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

পরে আটক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৬৩০ টাকা, মাদক সেবনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে সাতটি বাটন ফোন ও একটি স্মার্টফোন রয়েছে।

পুলিশের দাবি, মনোয়ারা বেগম মনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএএম / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝