ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাগুরায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম
X

মাগুরায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ইছাখাদা বাজারের মেসার্স আকবর অ্যান্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রির বিপরীতে যথাযথ ভাউচার না দেওয়ার অনিয়মও পাওয়া যায়।

সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকার গ্যাস সিলিন্ডারটি প্রতিষ্ঠানটি ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছিল। এর আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে গ্যাস, সার, কীটনাশক, বীজ, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

ইএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝