ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভাঙ্গায় আটকা পড়েছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আটকা পড়েছে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

আনোয়ার হোসেন বলেন, সকালে রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়েছিল, ভাঙ্গায় যাওয়ার পর সেটি আটকে আছে। ট্রেনটির গন্তব্য নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। যদি ট্রেন বেশি দেরি করে তাহলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে- সেটি চলাচল করবে নাকি বন্ধ থাকবে। 

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথানিয়মে ট্রেন ছেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কমলাপুরে কোনো সমস্যা নেই। যথানিয়মে ট্রেন ছেড়ে যাচ্ছে।  

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝