ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পল্লী বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা অভিযোগ কেন্দ্রের ভেতরে দুটি কৌটা নিক্ষেপ করলে সেখানে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিয়াউল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে দুটি কৌটা উদ্ধার করা হয়। তবে কৌটাগুলোতে পেট্রোল ছিল কি না কিংবা এটি পরিকল্পিত নাশকতার ঘটনা কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রাজা মিয়া জানান, ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে রাখা পুরোনো কাঠের স্তূপে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্স পুড়ে গেছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝