ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
X

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের ঘটনায় নথিপত্র এবং বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার গোপন কক্ষ থেকে ২০২৫ সালের ৯ জুলাই উদ্ধার হওয়া ৮ লাখ ৮২ হাজার টাকার বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে চায় দুদকের দল। তবে এ সময় চেয়ারম্যান ও জনসংযোগ কর্মকর্তা উপস্থিত না থাকায় পরবর্তী সময়ে নথিপত্র সরবরাহ করা হবে বলে জানান পরিষদের নির্বাহী কর্মকর্তা।

এ ছাড়া, কয়েকটি প্রকল্পের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।

দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সারোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এনএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝