ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে করতোয়া নদীতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মাহফুজুর রহমান প্রিন্স (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহফুজুর রহমান প্রিন্স ঢাকার এয়ারপোর্ট থানা এলাকার আব্দুল বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রিন্স চার বন্ধুকে সঙ্গে নিয়ে ঢাকার থেকে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বেলা দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন তিনি।

একপর্যায়ে নদীতে সাঁতার কাটার সময় প্রিন্স পানিতে তলিয়ে যান। তাঁর বন্ধুরা নদী থেকে তীরে উঠতে সক্ষম হলেও তাঁকে খুঁজে পাননি। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

প্রথমে প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অভিযান চালায়। তবে নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়ায় সেদিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে নদী থেকে প্রিন্সের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নদী থেকে উদ্ধার করা মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এসবি/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝