ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রত্যেক নারীর ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিতের তাগিদ ডা. জুবাইদার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনও রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকেন। বিশেষ করে ক্যানসার আক্রান্তরা যেন অবহেলার শিকার না হন। সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত, কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনে (ক্যানসার কংগ্রেস) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য হিসেবে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডা. জুবাইদা বলেন, শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।

তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝