ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পূবাইলে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পূবাইল থানাধীন করমতলা বাজারসংলগ্ন একটি ওষুধের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন পূবাইলের তালুটিয়া এলাকার আহমেদ হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি নেটওয়ার্কিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন জাকির। পথে করমতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাটি ও এর চালক সুবলকে (৩০) আটক করেন। খবর পেয়ে পূবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝