কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রাম নগরের হালিশহরে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নগরীর হালিশহর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এনসিপির হালিশহর থানা শাখার উদ্যোগে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় শ্রমিকশক্তি ও স্বেচ্ছাসেবকশক্তির নেতাকর্মীরা এতে অংশ নেন। কর্মসূচিতে মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীরা সজাগ রয়েছেন। কোনো অপশক্তিকে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, গণতন্ত্র, জননিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় এনসিপি ও সহযোগী সংগঠনগুলো রাজপথে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকবে।
এফএস