ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের বাটার মোড় থেকে মোটরসাইকেল শোডাউনটি বের করা হয়। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টের পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ প্রধান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি, শাকিল আহমেদ, শাজাহান, ফজল ও বশির। এ ছাড়া ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজীব এবং সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসে দলটির কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাবরণ করলেও দেশ ও জনগণের পাশে ছিলেন। বিএনপি মাটি ও মানুষের দল। তাই কোনো ষড়যন্ত্র কিংবা অপশক্তিকে দলটি ভয় পায় না।

তাঁরা আরও বলেন, জয়পুরহাট একটি শান্তির শহর। এখানে কেউ জ্বালাও-পোড়াও, ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা জয়পুরহাটে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


  এসআইএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝