ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেনজেনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-শি, নতুন সমীকরণের অপেক্ষা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম
X

চীনের শেনজেনে লালগালিচায় একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার রাতে এক নৈশভোজ ও পারিবারিক ছবি তোলার আয়োজনে তাদের একসঙ্গে দেখা যায়। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে।

ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ছবি তোলার আগে পুতিন এগিয়ে এসে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। এ সময় দুই নেতাকে উষ্ণ শুভেচ্ছা বিনিময় এবং একে অপরের কাঁধে হাত রাখতে দেখা যায়।

এর আগে শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। সেখানে দুই নেতার করমর্দন ও আলিঙ্গনের দৃশ্যও নজর কাড়ে। একই দিনে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শি। আলোচনায় রাশিয়া-চীন সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার তিন নেতার ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রভাণ্ডার সীমিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে। পাশাপাশি ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক থেকে বড় কোনো চুক্তির প্রত্যাশা কম। বরং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার সূচনা হিসেবে বৈঠটিকে দেখা হচ্ছে। বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

সূত্র: বিবিসি ও আল জাজিরা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝