ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাশিমপুরে কারখানায় আগুন, দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে হাতাহাতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ডিবিএল গ্রুপ ও হলো ডিকে ফ্যাশনের শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন কারখানায় আগুন লাগার পর এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও এর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

-টিএস/রফিক

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement