ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় সিরাপসহ যুবক আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় সিরাপসহ ফারুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা সিরাপ ও অন্যান্য আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) রাতে নেত্রকোনা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।

অধিদপ্তর জানায়, সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিধলী থেকে নেত্রকোনাগামী সড়কের দিগজান বাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ফারুক মিয়াকে আটক করে তাঁর কাছ থেকে ৫৬০ বোতল ফেয়ারডিল নিউ (FAIRDYL NEW) সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ লিটার সিরাপ ছিল। এগুলো নয়টি প্লাস্টিকের বস্তায় রাখা হয়েছিল। এ ছাড়া একটি পিকআপ, গাড়ির চাবি ও ডুয়েল সিমের একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। পিকআপটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement