ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিগত সরকারের অবহেলার কারণে ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ডেঙ্গু মোকাবিলায় আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালে ডেঙ্গু ফ্রি ক্যাম্পের সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

ফ্রি ক্যাম্প উপলক্ষে খিদমাহ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু শনাক্তকরণ ও প্রতিরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement