ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল দেশি-বিদেশি মুদ্রা, চলছে গণনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্স ও ডেকচিতে ভক্তদের দেওয়া দানের টাকা গণনা চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, বরাবরের মতো এবারও মাজারের বিভিন্ন দানবাক্স ও ডেকচিতে দেশি টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত চিঠিও পাওয়া গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত কমিটির গত ২৩ সেপ্টেম্বরের সভায় দানের টাকা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের দানের ৩৫ শতাংশ অর্থ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ অন্যান্য ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement