ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানিকগঞ্জের সব রাস্তা পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:২৯ পিএম
X
Advertisement

মানিকগঞ্জ জেলায় চলাচলের অনুপযোগী কোনো রাস্তা থাকবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। পর্যায়ক্রমে জেলার সব রাস্তা উন্নয়ন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় একটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে সদর উপজেলার গিলন্ড এলাকায় আরও দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন মন্ত্রী।

আফরোজা খানম রিতা বলেন, “এখন আন্দোলন-সংগ্রামের সময় নয়, এখন গড়ার সময়। আমরা অনুন্নত রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার ও আজাদ হোসেন খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, মানিকগঞ্জ পাওয়ার গ্রিড লিমিটেডের নির্বাহী প্রকৌশলী গিয়াসউদ্দিন মাহমুদ, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ।

গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দইর বাজার পর্যন্ত শাহ সুফি বন্দে আলী মাজার শরিফ হয়ে যাওয়া সড়কটির উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ২১৬ টাকা। সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৪৮০ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৫ মিটার। মানিকগঞ্জ এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement