আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনা থানা এলাকা থেকে দু'জন, ধানমন্ডি থানা থেকে ১০ জন, বংশালে একজন, খিলক্ষেতে দু'জন, কদমতলীতে একজন, মোহাম্মদপুর থানায় আট জন, মিরপুর থানায় একজন ও তুরাগ থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএ