ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিতাস গ্যাসের গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৪২ পিএম
X
Advertisement

আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোর গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এ সময়ে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প-কারখানাসহ সব ধরনের গ্রাহক গ্যাসের চাপ কম পাওয়া বা সরবরাহে বিঘ্নের সম্মুখীন হতে পারেন। ফলে রান্নাবান্না ও শিল্প উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রমে সাময়িক সমস্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement