
সংগৃহীত ছবি
কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
টিআইএস