ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ‘নয়নের খাল’ খনন কার্যক্রম পরিদর্শন করলেন ডিসি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১১ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী “নয়নের খাল”-এর চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মিরকাদিম পৌরসভার প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।

পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল খনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তিনি খনন কাজ নির্বিঘ্ন, সুষ্ঠু ও টেকসইভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি খালের ওপর ও আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্তকরণ, খালে বর্জ্য ফেলা বন্ধ এবং স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসক খালের পরিবেশ ও নাব্যতা রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement