ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে উড়ো চিঠিতে সেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০০ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ২:৪৩ পিএম
X
Advertisement

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগো সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো উড়ো চিঠিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি পান।

জানা গেছে, মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ রয়েছে। খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা চিঠিতে অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 

উড়ো চিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, 'আমি বাড়িতে না থাকায় পরে জানতে পারি আবু তালেব নামে এক ব্যক্তি আমাদের বাড়ির সামনে চিঠিটি রেখে যান। বিষয়টি জানতে পেরে ডাকঘরে খোঁজ নিয়েছি। তারা বলেছেন- চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘর হয়ে এসেছে।'

তিনি বলেন, 'আমার ব্যক্তিগত বা রাজনৈতিক ভাবে কারও সাথে কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, কেন এমনটা করেছে তা বুঝতে পারছি না। চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত। এখনো থানায় কোনো ডায়েরি করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।'

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এলএইচ/এএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement