ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম
X

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তার কাটতে গিয়ে আগুন ধরে যায়। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশকে খবর দেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ঘটনাস্থল রেললাইনের পাশে হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝