ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে বিজিবির বিশেষ অভিযান: প্রায় ৯ কোটি টাকার মালামাল উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম
X

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা, কষ্টিপাথরসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, চলতি বছরের ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২টি অ্যাম্পুল ইনজেকশন, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপের ৩১২ বোতল, মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত বিভিন্ন ধরনের সিরাপের ১৭৩ বোতল এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ ৬টি বেলে ও কষ্টিপাথর, যার ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। এসব অভিযান চলাকালে ১৭ জন আসামিকে আটক করা হয়। উল্লেখ্য, জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝