ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপি ও ছাত্রদলের চার নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে আটক করলেও তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আহতরা হলেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীণ ত্রিপুরা, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন ত্রিপুরা ও সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল। আহতদের মধ্যে প্রবীণ ত্রিপুরা ও সুমন ত্রিপুরা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের বরাত দিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, বিকেলে আলুটিলা পুনর্বাসন এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী অতর্কিতভাবে তাঁদের ওপর পরিকল্পিত হামলা চালান। এতে চারজন নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, বিগত কয়েক সপ্তাহ ধরে খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও গুইমারায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একটি পক্ষের আশ্রয়-প্রশ্রয়ে থেকে তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন। তবে আটক ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

এনএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝