ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ নারী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম
X

খুলনা মহানগরীতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এ সময় রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গুলি এবং মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত শামীম জোয়ার্দারের স্ত্রী। তাঁর ঠিকানা খুলনার দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা এলাকার কবির বটতলা।

এ ছাড়া ১৪ নভেম্বর রাত ২টার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ টুটপাড়া এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামে এক ব্যক্তির বাড়ির বাইরের টিনের প্রাচীরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এসআরবি ফোর্সেস জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, সদর থানা এলাকায় উদ্ধার করা ওয়ান শুটারগানের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝