ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাসের ধাক্কায় ডিভাইডারে উল্টে গেল রাসায়নিকবাহী লরি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে উঠে উল্টে গেছে গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত রাসায়নিক কাঁচামালবাহী একটি লরি। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে জোরারগঞ্জের মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও লরিতে থাকা প্রায় ২০ লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়েছে।

দুর্ঘটনার সময় লরিচালক জহির আলম কেবিনে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।

জহির আলম জানান, চট্টগ্রাম বন্দর থেকে ২০ বস্তা রাসায়নিক কাঁচামাল নিয়ে সিলেটের কৈলাশটিলায় যাচ্ছিলেন তিনি। এসব কাঁচামাল গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত হয়। পথে একটি সিডিএম বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাঁর লরিতে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কের ডিভাইডারে উঠে উল্টে যায়। এ সময় তিনি কেবিনের ভেতরে আটকা পড়লেও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।

দুর্ঘটনার পর লরি থেকে ছিটকে পড়া কাঁচামাল মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় প্রায় আট ঘণ্টা পর সড়ক থেকে কাঁচামাল সরানো সম্ভব হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কাঁচামাল সড়কে ছড়িয়ে পড়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে সেগুলো সরানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝