ফেনীর পরশুরামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলোকিত বৃত্তি পরীক্ষা-২০২৬। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির প্রায় দুই হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—পরশুরাম গাউসিয়া কবি শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পরশুরাম সরকারি কলেজ।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। আয়োজকদের ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
এসএস