ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ ২৬ বছর পর ‘হাম-মুক্ত’ বা হামের নির্মূল মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এক বছরের বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে হাম সংক্রমণ অব্যাহত থাকায় এই মর্যাদা প্রত্যাহার করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো)। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। 

গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হামের সংক্রমণ মোকাবিলা করতে হচ্ছে। পাহোর নিয়ম অনুযায়ী, কোনও দেশে টানা ১২ মাসের বেশি সময় ধরে হাম সংক্রমণ অব্যাহত থাকলে দেশটির হাম নির্মূলের মর্যাদা প্রত্যাহার করা হয়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যাকসেস সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪০০-এর বেশি নিশ্চিত হাম সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। অর্থাৎ গত বছরের তুলনায় নিশ্চিত সংক্রমণের সংখ্যা দ্বিগুণেরও বেশি। 

এদিকে, দেশটির পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে শুক্রবার হামে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক

হামে মৃত্যুর বিষয়ে কেন্দ্রীয় সরকারের হিসাবের সঙ্গে অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্যের পার্থক্য রয়েছে। সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজকে এসব মৃত্যুকে সরকারি হিসাবে অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানিয়েছিলেন কেনেডি। তার দাবি, মৃত্যুগুলো হামের সঙ্গে সংশ্লিষ্ট- এমন কোনও প্রমাণ নেই।

সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য পেনসিলভানিয়া। সেখানে কোনও ব্যক্তির হামের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর উপসর্গ দেখা দেওয়ার ৩০ দিনের মধ্যে মৃত্যু হলে, অন্য কোনও কারণে মৃত্যু না হলে সেটিকে ‘হাম-সংশ্লিষ্ট মৃত্যু’ হিসেবে গণ্য করা হয়।

প্রসঙ্গত অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হামকে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে দেশটিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে টিকাদানের হার কমেছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এ হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে।

সূত্র: আল জাজিরা

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝