ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রে নির্বাচনে হারলেন বিতর্কিত রিপাবলিকান নেত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে পুনর্নির্বাচনে হেরে গেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য লরেন বোয়েবার্ট। শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের বেসরকারি হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তার কাছে অল্প ব্যবধানে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাবাকার।

ক্যাপিটল হিলের ভেতরে ও বাইরে নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং স্পষ্টভাষী রাজনৈতিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন বোয়েবার্ট। তবে এবার নিজের নির্বাচনী এলাকায় জয় ধরে রাখতে পারেননি তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনি এলাকায় ১৮ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। সেই এলাকায় বোয়েবার্টের পরাজয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে মন্তব্য জানতে বোয়েবার্টের নির্বাচনি প্রচারশিবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের এক সপ্তাহেরও বেশি সময় পরও প্রতিনিধি পরিষদের কয়েকটি আসনের ফলাফল অনিষ্পন্ন ছিল। বোয়েবার্টের আসনটি ছিল সেগুলোর একটি। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দুই বছরের জন্য প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৬টি এবং সিনেটে অন্তত ৫৫টি আসন নিয়ন্ত্রণ করবে ডেমোক্র্যাটরা।

২০২০ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার আগে বোয়েবার্টের মালিকানায় ছিল ‘শুটারস গ্রিল’ নামে আগ্নেয়াস্ত্রভিত্তিক একটি রেস্তোরাঁ।

কংগ্রেসে যোগ দেওয়ার পর তার প্রথম দিকের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ডের একটি ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি পরাজয় উল্টে দেওয়ার প্রচেষ্টায় সমর্থন জানানো। ওই দিন জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয়ের ফলাফল বাতিলের পক্ষে ভোট দেওয়া ১৪৬ জন রিপাবলিকান আইনপ্রণেতার একজন ছিলেন বোয়েবার্ট। এর কিছুক্ষণ আগেই ট্রাম্পের সমর্থকেরা মার্কিন ক্যাপিটলে হামলা চালিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝