ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করল কাতার ও তুরস্ক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:১৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের বিস্তার ঠেকানো এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে কাতার ও তুরস্ক। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে দুই দেশের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কার্যালয় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চুক্তি প্রসঙ্গে এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যেন নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যে কাতারের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে। পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে তুরস্ক সফরে যাওয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এরদোয়ান। তাঁর রাজনৈতিক দল একে পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার অভ্যর্থনা অনুষ্ঠানের ছবিও প্রকাশ করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই চুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

কাতার ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ। কাতারে তুরস্কের সামরিক উপস্থিতিও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ।

নতুন চুক্তির ফলে দুই দেশের নিরাপত্তা অংশীদারত্ব আরও শক্তিশালী হতে পারে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাত প্রতিরোধে যৌথ উদ্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে চুক্তির আওতায় সামরিক সহায়তার সুনির্দিষ্ট শর্ত, বাস্তবায়ন পদ্ধতি কিংবা কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কী ধরনের বাধ্যবাধকতা থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝