Tuesday | 23 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 23 June 2026 | Epaper
BREAKING: মেসির রেকর্ড গড়া গোলে শেষ ষোলোতে আর্জেন্টিনা      তিতাস গ্যাসের গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা      দেশে ফের ভূমিকম্প অনুভূত      ২২ বিচারককে বদলি করলো সরকার      ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা      বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়      

খুলনাকে নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগরী গড়ার দাবিতে স্মারকলিপি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৩৭ এএম   (ভিজিট : ৩৯)

সোনাডাঙ্গা সোলার পার্কটি কার্যকর ভাবে চালু এবং খুলনাকে নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, খুলনা’।

সোমবার সন্ধ্যায় কেসিসি ভবনে সংগঠনের নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে জানানো হয়, ২০০৮ সালে ৪.৩৩ একর জায়গার ওপর নির্মিত ২০ কিলোওয়াটের সোনাডাঙ্গা সোলার পার্কটি রক্ষণাবেক্ষণের অভাবে গত ১৪ বছর ধরে বন্ধ রয়েছে। মাত্র ১০-১২ লাখ টাকা সংস্কার ব্যয়ে এটি পুনরায় চালু করা সম্ভব। এছাড়া, পার্কের ছাদ, হাঁটার পথ এবং পুকুরের অংশবিশেষ ব্যবহার করে মোট ৩৮১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব- যার আর্থিক মূল্য ২০ বছরে প্রায় ৫১ কোটি টাকা। বিপরীতে প্রাথমিক ব্যয় হবে মাত্র ২ কোটি ২৩ লাখ টাকা। এই বিনিয়োগ ৫ বছরেই উসুল সম্ভব। ১. দ্রুততম সময়ে সোনাডাঙ্গা সোলার পার্কটি চালু করা। ২. পার্কের ছাদ, পুকুর ও হাঁটার পথে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন। ৩. নগর ভবন ও বড় ভবনগুলোয় সৌরবিদ্যুৎ স্থাপনে মালিকদের প্রণোদনা দেওয়া। ৪. খুলনাকে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্যবান্ধব নগরী করতে সার্বিক পরিকল্পনা গ্রহণ এর দাবী ও যৌক্তিকতা স্মারক লিপিতে তুলে ধরা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খুলনার যুগ্ম আহ্বায়ক রেহানা আখতার, এনামুল হক নবাব, সদস্য গৌরাঙ্গ নন্দী, অধ্যাপক আবুল ফজল, শামীমা সুলতানা শিলু, আবু হেনা মোস্তফা জামাল পপলু, হিমালয়, এম এম ইমরান হোসেন ও সদস্য সচিব হুমায়ুন কবির ববি।

এসএম/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close