ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রেস্টুরেন্টের ছাদ থেকে লাফ, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫০ পিএম আপডেট: ২২.০৬.২০২৬ ৯:৫৩ পিএম
X
Advertisement

রংপুর মহানগরীর খলিফাপাড়ায় একটি অভিজাত রেস্টুরেন্টের ছাদ থেকে লাফ দিয়ে নুজসাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।


নিহত নুজসাত রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে নুজসাত রেস্টুরেন্টটির ছাদে ওঠেন। পরে বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনার সনাতনী চন্দ্র জানান, “বিকেল ৫টার দিকে নুজসাত ছাদে যান। সেখানে মোবাইলে কথা বলার পর নিচে পড়ে যান। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মরদেহের ফরেনসিক পরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।”


পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ফরেনসিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এলওয়াই/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement