Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার রেকর্ড      বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ      হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      

অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম   (ভিজিট : ১৯)

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “সারা দেশে এবার আমরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। দেখি কী হয়। আপনারা জানেন, একেক শিক্ষা বোর্ডের সঙ্গে অন্য বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড তুলনামূলক সহজ প্রশ্ন করে, আবার কোনো বোর্ড অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন করে। কিন্তু একই দেশের শিক্ষার্থীরা যখন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেয়, তখন ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র হওয়া যৌক্তিক নয়।”

তিনি আরও বলেন, দেশের সব বোর্ডে মূল্যায়নের ক্ষেত্রে সমতা নিশ্চিত করতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘ও লেভেল, এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন ভিন্ন হয় না। সে জন্য আমরা এটা করেছি। ভালোর জন্যই করেছি।’

জুলাই মাস দুর্যোগপ্রবণ সময়। বিগত বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো একটি বা একাধিক শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা স্থগিতের নজির আছে। অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার সময় কোনো একটি বোর্ডের এলাকায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে সরকার কী পদক্ষেপ নেবে, তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকেরা।

উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দুর্যোগের সঙ্গে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। একক প্রশ্ন বা অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি। সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি রয়েছে। ইন ডিটেলস আমরা বলব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘একদম ক্যাটাগরিক্যালি ধরুন, এক জায়গায় দুর্যোগ হলো, সে জায়গায় সকাল ১০টায় পরীক্ষা হলো না প্রশ্নপত্র তো হেডমাস্টার সাহেব দেননি। উনার কাছেই তো আছে এবং ওই ছাত্রছাত্রীদের কনফাইন থাকলেও পরবর্তী সময়ে এটা অন্য জায়গায় সার্কুলেট হওয়ার আগে এগুলি নেসেসারি স্টেপ নেওয়া হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ অনেকে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close