Friday | 19 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 19 June 2026 | Epaper
BREAKING: সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার রেকর্ড      বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ      হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      

আসামি ধরতে গিয়ে ডিবির ৩ সদস্য আহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:০০ পিএম   (ভিজিট : ২৭)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলার শিকার হয়েছেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা তিনটার দিকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে গাউছিয়া এলাকায় যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এসআই মামুন মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহত অন্যরা হলেন এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ আরও জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি ঘটনাস্থল থেকে সরে গিয়ে তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঢাকা জেলা ডিবির কয়েকজন সদস্য রূপগঞ্জের ভুলতা এলাকায় সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে জনরোষের শিকার হন। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে ঢাকা জেলা ডিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

এসএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close