Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তির বিকল্প নেই: কেসিসি প্রশাসক

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:২২ পিএম   (ভিজিট : ৫৪)

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তির কার্যকর ব্যবহার। তিনি বলেন, একসময় দেশে সৌরশক্তির ব্যবহার দ্রুত বিস্তার লাভ করলেও নানা কারণে সেই অগ্রযাত্রা থমকে গেছে।

বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গায় কেসিসির সোলার এনার্জি পার্কের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের গুরুত্ব: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রকৃতিতে বাঁচি, প্রকৃতি বাঁচাই’ স্লোগানে নাগরিক সংগঠন পরিবেশ সুরক্ষা মঞ্চ এ সেমিনারের আয়োজন করে। বিকল্প জ্বালানি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সোলার এনার্জি প্রশিক্ষণ কেন্দ্র পুনরায় চালুর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, গ্রামীণ হাট-বাজারের ছোট-বড় দোকানগুলোতে একসময় সৌরশক্তির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল। তবে দক্ষ জনবলের অভাব এবং নীতিগত সহায়তার ঘাটতির কারণে এ খাতের অগ্রগতি ব্যাহত হয়েছে।

তিনি বলেন, “বিকল্প জ্বালানির গুরুত্ব এখন আরও বেশি উপলব্ধি করা যাচ্ছে। বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। তাই বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় বিচ্ছিন্ন নয়, সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

কেসিসি প্রশাসক জানান, একটি চীনা প্রতিষ্ঠান খুলনায় সৌর প্যানেল উৎপাদন কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে। এ ধরনের বিনিয়োগকে কাজে লাগাতে হবে। পাশাপাশি সবুজ নগর গঠনের পাশাপাশি ‘সোলার সিটি’ নির্মাণের উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, কেসিসির সোলার এনার্জি প্রশিক্ষণ কেন্দ্রটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে এ খাতে দক্ষ জনবল তৈরি করা সম্ভব হয়।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা আরও বলেন, বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে এবং ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সৌরশক্তি সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে, যা এ খাতের বিকাশে সহায়ক হবে।

পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহিয়া, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালাহ উদ্দিন মিনা, ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী নন্দলাল চন্দ্র সরকার, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কেসিসির সাবেক নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ এবং জেট নেট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউয়ের নির্বাহী পরিচালক মেরিনা যুথি।

এসএমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close