ফুটবল বিশ্বে ‘সর্বকালের সেরা কে?’—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার যে নামটি সামনে আসে, তিনি লিওনেল মেসি। চলতি ফিফা বিশ্বকাপেও নিজের প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে সেই বিতর্ককে আরও উসকে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পায়ে দেখা গেছে জাদুকরী ছন্দ। একাই করেছেন হ্যাটট্রিক, আর তার তিন গোলের ওপর ভর করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা দুর্দান্ত জয় দিয়ে। শুধু দলের জয় নয়, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি হয়ে উঠেছে স্মরণীয়।
মেসির এই পারফরম্যান্স দেখে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও মনে করেন, এখন আর মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বিধার কোনো সুযোগ নেই। তার মতে, বিশ্বের ফুটবলপ্রেমীদের সময় এসেছে মেনে নেওয়ার—মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
রোনাল্ডো বলেন, মেসি বছরের পর বছর নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রতি মৌসুমে এবং প্রতিটি বিশ্বকাপে তিনি অসাধারণ ফুটবল খেলছেন। ফুটবল ইতিহাসে তার অবস্থান চিরস্থায়ী হয়ে গেছে।
বিশ্বকাপে নতুন রেকর্ডের পথে মেসি
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপ গোলসংখ্যায় ব্রাজিলের রোনাল্ডোকে পেছনে ফেলেছেন। বিশ্বকাপে রোনাল্ডোর গোল ছিল ১৫টি, আর মেসির গোলসংখ্যা এখন ১৬। অন্যদিকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ গোল ৮টি।
এই পরিসংখ্যান মেসির বিশ্বকাপ যাত্রাকে আরও উজ্জ্বল করেছে। তবে আর্জেন্টাইন তারকা নিজে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
ম্যাচ শেষে মেসি বলেন, এই অর্জন অবশ্যই গর্বের। তবে ফুটবলে আরও অনেক বড় তারকা রয়েছেন। কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও লড়াইয়ে আছেন। রোনাল্ডো সর্বকালের সেরাদের একজন হলেও এক নম্বরে কে থাকবে, তা নিয়ে বিতর্ক চলতেই পারে।
ফুটবল ইতিহাসে মেসির জায়গা কোথায়—এই বিতর্ক হয়তো চলতেই থাকবে। তবে তার অসাধারণ প্রতিভা, ধারাবাহিকতা ও অর্জন তাকে ইতোমধ্যেই কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে।
আরএন