ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকান ফুটবলার থেম্বা জোয়ানে ৩ ম্যাচ নিষিদ্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:০৬ এএম
X
Advertisement

চলমান বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই। মেক্সিকোর এক ও দক্ষিণ আফ্রিকার দু'জন দেখেন লাল কার্ড।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের ৮৫ মিনিটে সোজা লাল কার্ড পান বাফানাদের ফুটবলার থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে এবার ফিফা তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচ ও দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ ৩২ -তে উঠলে সেই ম্যাচটি মিস করবেন তিনি।

ফিফার শৃঙ্খলাজনিত কমিটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোড-এর ১৪ নং অনুচ্ছেদের ১(ই) প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সিদ্ধান্দের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে সে আপিল করতে পারবে।’

দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচটি খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং শেষ ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement