Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      

প্রথমবার বিশ্বকাপে আসা কলম্বিয়ার শুভ সূচনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ২৬)

প্রথমবার বিশ্বকাপে আসা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে কলম্বিয়া। বৃহস্পতিবার মেক্সিকো আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। বিরতির পর সমতা টানে উজবেকিস্তান। কিন্তু পরে আরও দুটি গোল করে ম্যাচটি জিতে নিয়েছে কলম্বিয়া।

৩৯ মিনিটে গোল করে প্রথমবার কলম্বিয়াকে এগিয়ে নেন দানিয়েল মুনোজ। লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণ ভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়েছেন দানিয়েল মুনোজ।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি দুই দলের। তবে একচ্ছত্র আধিপত্য দেখায় কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের। কলম্বিয়া ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও কোনো শটই নিতে পারেনি উজবেকিস্তান। এতেই স্পষ্ট যে, কতটা দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে অভিষিক্ত উজবেকিস্তান গোলের দেখা পায়। ৬০ মিনিটে গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। শোমুরোদভের ভলি শট বক্সের ভেতরে গিয়ে ডিফ্লেক্ট হয়ে ফিরে আসে। গোলরক্ষক ও ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বলটি বাম পোস্টে লেগে ক্রস করে যায়। সেখানেই উপস্থিত ছিলেন ফয়জুল্লায়েভ। সুযোগ হাতছাড়া না করে তিনি হেডে বল জালে পাঠিয়ে দেন। ম্যাচে ফেরে সমতা।

তবে মিনিট পাঁচেক পরই আবারও এগিয়ে যায় কলম্বিয়া। এবার বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। ৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় কলম্বিয়া।

কুকো হার্ন্দান্দেজের ক্রসে জামিন্টন কাম্পাজ নিচু হেডে বলটা পাঠান গোলের নিচের কোণে। অতিরিক্ত সময়ের নবম মিনিটেই এই গোলেই নিশ্চিত হয়ে যায় তিন পয়েন্ট।

কলম্বিয়ার পরবর্তী ম্যাচ ২৪ জুন কঙ্গোর বিপক্ষে। আর ২৩ জুন পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close