ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫৩ এএম
X
Advertisement

ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের কূটনৈতিক আবহের মধ্যেই এক অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হলেন বিশ্ব নেতারা। পশ্চিমা রীতি অনুযায়ী গালে গাল ঠেকিয়ে কুশল বিনিময় করতে গিয়ে হঠাৎই পরিস্থিতি ঠোঁটে চুম্বনের দিকে মোড় নেয়। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই মুহূর্তটি বিশ্বমঞ্চে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

ঘটনাটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঠিক সেই সময় ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

আকস্মিক এই সাক্ষাতে দুই রাষ্ট্রপ্রধানই একে অপরকে প্রথাগত অভিবাদন জানাতে এগিয়ে আসেন। মেলোনি কাছাকাছি আসতেই তাকে চুম্বন করতে যান জেলেনস্কি। কিন্তু দু'জনের টাইমিংয়ের সামান্য গড়বড়ের কারণে এক মুহূর্তের জন্য পরিস্থিতি ঠোঁটে চুম্বনের মতো রূপ নেয়।  

তবে ইতালির প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সাথে নিজেকে সামলে নিয়ে পশ্চিমা সংস্কৃতির নিয়ম মেনে একে অপরের গালে গাল ছোঁয়ান। 

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব নেতাদের এমন অসতর্ক মুহূর্ত ক্যামেরাবন্দী হওয়া নতুন কিছু না হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ট্রলে মেতেছে নেটিজেনরা।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement