Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      

প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ২৮)
ফাইল ছবি।

ফাইল ছবি।

সরকারপ্রধান হিসেবে আগামী সোমবার (২২ জুন) চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া, জলবায়ু বিষয়ক সম্মেলন ও ইনভেস্টমেন্ট সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগামী ২২ জুন (সোমবার) রাতে চীনে যাওয়ার কথা রয়েছে। পাঁচ দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি।

পর দিন হাই স্পিড ট্রেনে যাবেন বেইজিং। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরেই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়নাটেক্সের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধান নেতাদের সঙ্গে সেখানেই বৈঠক হওয়ার কথা রয়েছে। পর দিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক। তাই বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বেইজিং-ঢাকার সম্পর্ককে আরও মজবুত করতে বিশেষ গুরুত্ব রাখবে। তবে, এ সফরে নজর থাকবে অনেক প্রভাবশালী দেশের।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি চীনের সাথে সম্পর্কের গভীর কোনো সংকট তৈরি করবে না। সামনের দিনে এলডিসি গ্রাজুয়েশন, আসিয়ানে সদস্যপদ বা পর্যবেক্ষক হওয়া এবং আরসেপে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের চীনের সহযোগিতা প্রয়োজন। এছাড়া ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট এবং গার্মেন্টস বা ফুটওয়্যার রপ্তানির ক্ষেত্রে চীনের সাথে সম্পর্কের গুরুত্ব অপরিসীম।

দুই বিশ্লেষকই মনে করছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য চীনের বিকল্প নেই।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close