ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৫৯ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নেসা রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। আগামী ২২ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত নতুন তারিখ ধার্য করেন।

এ নিয়ে ১২৭ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নেসা রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শুরু করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে তদন্তের দায়িত্ব যায় ডিবি পুলিশের কাছে। ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে র‌্যাবের কাছ থেকে তদন্তভার নিয়ে পিবিআইকে দেওয়া হয় এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়।

হত্যাকাণ্ডের ১৩ বছর পার হলেও এখনো মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা হয়নি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে তানভীর রহমান ও পলাশ জামিনে রয়েছেন। বাকি আসামিরা কারাগারে আছেন।

হত্যাকাণ্ডের আট মাস পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। তবে এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সেই রহস্যের সমাধান হয়নি। তদন্তের অংশ হিসেবে হত্যাকাণ্ড-সংক্রান্ত আলামত যুক্তরাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠানো হলেও, সেই পরীক্ষার প্রতিবেদনও এখনো প্রকাশ করা হয়নি।




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝