ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধর্মমন্ত্রীর হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন (হিপ রিপ্লেসমেন্ট) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে ধর্মমন্ত্রী কোমরের বাম পাশের হিপের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে তাঁর হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল এ অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তাঁকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

ধর্মমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছোট ভাই কাজী শাহ আরেফীন।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝