ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ওজনে কম দেয়ায় নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম পণ্য সরবরাহ করা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের অপরাধে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

অভিযানকালে বিএসটিআইয়ের প্রতিনিধি দল দেখতে পায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় বেশ কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে রাখা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল। ওজনে কম দেওয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮'-এর ধারা ২৪(৪১) অনুযায়ী সরাসরি অপরাধ।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম-এর পরিচালনায় এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক সহায়তা দেয়। এ সময় বিএসটিআই-এর প্রসিকিউটর কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং মেট্রোলজি পরিদর্শক রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন। 

সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআই-এর এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝