রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে দুই কোটি টাকার বেশি মূল্যের বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, বিদেশি মদ ও নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, দুবাই ও কলকাতা থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের লাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট, ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১১ লিটার বিদেশি মদ এবং ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম উদ্ধার করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, শুল্ক ও করসহ জব্দ পণ্যের মোট আনুমানিক মূল্য দুই কোটি চার লাখ সাত হাজার টাকা। এ ঘটনায় কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা ও অন্যান্য প্রযোজ্য আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-টিএস